মানিক মোহাম্মদ ওমর

মানিক মোহাম্মদ ওমরের পেশাদার ছবি

মানিক মোহাম্মদ ওমর

কবি, সম্পাদক ও রিপোর্টার (সময় টেলিভিশন)

✒️ আমার লেখালেখি দেখুন

আমার পরিচিতি: লেখালেখির শুরু থেকে

মানিক মোহাম্মদ ওমর। একজন কবি ও লেখক। গত শতাব্দীর শেষ দিকে জন্ম নেয়া এই লেখকের লেখার ঝোঁক ছিলো ছেলেবেলা থেকেই। মাধ্যমিকে পড়ার সময়ে কবিতা লেখায় হাতে খড়ি। পাশাপাশি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মানপত্র লেখা, ডায়রি কিংবা ছড়া, লেখালেখি ছিলো তাঁর কাছে নেশার মতো

কলেজ জীবনের শুরুতেই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন দুনিয়ায় তিনি খুঁজে পান লেখালেখির নতুন দুয়ার। সিদ্ধান্ত নেন, বড় হয়ে লেখক হবেন। শুরু করলেন লেখালেখি। কিন্তু পরিণত বয়সে এসে তাঁর উপলব্ধি হলো, যা লিখেছেন, তার সামান্যই প্রকাশযোগ্য। তাই প্রকাশনায় না যেয়ে আরও লেখালেখি করার দিকেই মন দেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি লিখেন বিভিন্ন ম্যাগাজিনেও।

পেশাগত জীবন: সম্পাদক থেকে সাংবাদিকতা

সম্পাদনার অভিজ্ঞতা: ২০১৮ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় নিষিদ্ধ নরক নামে একটি সম্পাদিত কবিতার বই। পরের বছর সম্পাদনা করেন অপেক্ষার চোখে জল নামের আরও একটি কবিতার বই। এসময় তিনি বুঝতে পারেন, সম্পাদক হিসেবে তিনি ভালো করবেন। তাই বনে যান একটি প্রকাশনার পুরোদস্তুর সম্পাদক!

তবে পেশাগত জীবনে সাংবাদিকতা করার ইচ্ছে থাকায় সাহিত্যের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয় কিছুদিনের জন্য। যোগ দেন বিজয় টিভিতে। সেখানে বছর তিনেক কাটিয়ে এখন রিপোর্টার হিসেবে আছেন সময় টেলিভিশনে

সময় টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত মানিক মোহাম্মদ ওমর

সময় টেলিভিশনে কর্মরত অবস্থায় মানিক মোহাম্মদ ওমর।

সাহিত্যকর্ম ও অনুবাদ: মাহমুদ দারবিশ

তবে থেমে নেই তাঁর লেখালেখি। কবিতা-গল্প-উপন্যাস লেখার পাশাপাশি করছেন অনুবাদের কাজও। সম্প্রতি তিনি হাতে নিয়েছেন ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতার অনুবাদের কাজ। তাছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয়ে লিখতেও পছন্দ করেন তিনি।

সৃজনশীল কাজের সারসংক্ষেপ

  • সাহিত্যধারা: কবিতা, গল্প ও উপন্যাস রচনা।
  • সম্পাদিত গ্রন্থ: 'নিষিদ্ধ নরক' ও 'অপেক্ষার চোখে জল'।
  • গুরুত্বপূর্ণ অনুবাদ: ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতার অনুবাদ
  • সাংবাদিকতার ক্ষেত্র: বর্তমানে সময় টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত।

যোগাযোগ

পেশাগত কাজের জন্য এবং লেখালেখির বিষয়ে জানতে নিচের মাধ্যমে যোগাযোগ করতে পারেন: